ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ইউক্রেন বলছে ট্রাম্পের সাথে শান্তি পরিকল্পনা নিয়ে ‘বোঝাপড়া’ হয়েছে, পুতিনের সাথে দেখা করবেন ট্রাম্পের দূত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 280
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেন বলেছে যে রাশিয়ার সাথে যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত একটি শান্তি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটি ‘সাধারণ বোঝাপড়া’ হয়েছে।

এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্র গত সপ্তাহে কিয়েভকে দেওয়া ২৮ দফা পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি। যা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা গত সপ্তাহে জেনেভায় একসঙ্গে আলোচনায়ও বসেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘মূল পরিকল্পনাটি উভয় পক্ষের অতিরিক্ত মতামত নিয়ে অনেকটা সূক্ষ্মভাবে পরিমার্জন করা হয়েছে’।

তিনি আরো জানান যে তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সাথে আগামী সপ্তাহে দেখা করতে বলেছেন। একই সঙ্গে সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল এই সপ্তাহে ইউক্রেনীয় প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।

ইতোমধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ জানিয়েছেন যে, তিনি আশা করছেন ড্রিসকল এই সপ্তাহেই কিয়েভ সফর করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইউক্রেন বলছে ট্রাম্পের সাথে শান্তি পরিকল্পনা নিয়ে ‘বোঝাপড়া’ হয়েছে, পুতিনের সাথে দেখা করবেন ট্রাম্পের দূত

আপডেট সময় : ০৯:৩৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫