ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আমি শাহজাহান চৌধুরী’ খবরদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 323
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় মামলা করবে, গ্রেপ্তার করবে—এমন বক্তব্যের পর ফের আলোচনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এবার তার আরেকটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে

এতে তাকে বলতে শোনা যায়, আল্লাহর ওয়াস্তে রাজনৈতিক বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী।

আমি শুনতেছি, অনেকজনে নাকি আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, খবরদার, খবরদার; আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা না চিনে, তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে।

আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবে। আল্লাহ তায়ালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন।

এর আগে গত (২২ নভেম্বর) জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী প্রশাসনকে কব্জায় আনা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

পরে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) শাহজাহান চৌধুরীকে দলীয় ব্যবস্থা হিসেবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ৭দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয় নোটিশে। উল্লেখ্য, শাহজাহান চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি শাহজাহান চৌধুরী’ খবরদার

আপডেট সময় : ০৮:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫