ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ Logo পাম্প থেকে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার Logo মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 151
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

চলতি শীত মৌসুমে দিনাজপুরে দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ১ ডিসেম্বর এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮১ শতাংশ। বাতাসের গড় গতিবেগ উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার। যা গতকাল (২ ডিসেম্বর) মঙ্গলবার ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
সকালে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোও ছড়িয়ে পড়েছে। তবে বেশ শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশার দেখা মিলেছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। তাপমাত্রা ওঠানামা করছে। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দিনাজপুর এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের বাবুল রায় বলেন, সকালে খুব শীত ছিল। এবার শীতে আজকেই প্রথম এত শীত পড়েছে।
স্টেশন এলাকায় এসে দেখা মেলে পত্রিকার হকার রুবেল ইসলাম ও লক্ষণ সরকারের। তারা বলেন, আজকে এত শীত যে সকাল বেলা পত্রিকা নেওয়ার জন্য বের হয়ে আসতে খুব কষ্ট হয়েছে।
গত কয়েকদিনের তুলনায় আজ ঠান্ডা বেশি ছিল। তবে ঠান্ডা লাগলেও সাইকেল চালিয়ে পত্রিকা বিলি করতে বের হলে আর ঠান্ডা লাগে না।
বিরল উপজেলার নুর আলম বলেন, শীত এসে গেছে। মানুষ শীতের কাপড় পরতে শুরু করেছে। গরু-ছাগলকেও শীত নিবারণের জন্য চটের বস্তা পরিয়ে রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি

আপডেট সময় : ০৬:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫