ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধে মেটার কঠোর সিদ্ধান্ত

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 579
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

প্রযুক্তি জায়ান্ট মেটা জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম, থ্রেডস এবং ফেসবুক থেকে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করেছে তারা।
দেশটিতে প্রথমবারের মতো অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার নতুন আইন কার্যকর হওয়ার আগেই এই পদক্ষেপ নেওয়া হল।
অস্ট্রেলিয়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে টিকটক ও ইউটিউবসহ প্রধান অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ব্লক করার নির্দেশ দিয়েছে। আইন মানতে ব্যর্থ হলে কম্পানিগুলোকে চার কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে।
মেটার একজন মুখপাত্র বলেন, ‘আমরা ১০ ডিসেম্বরের মধ্যে ১৬ বছরের কম বয়সী সব ব্যবহারকারীকে সরিয়ে ফেলার জন্য কঠোর চেষ্টা চালাচ্ছি। তবে এটি একবারে শেষ হওয়ার মতো প্রক্রিয়া নয়। এটি বহু-স্তরের এবং চলমান একটি কাজ।’
কম্পানিটি জানায়, কম বয়সী ব্যবহারকারীরা চাইলে তাদের অনলাইন হিস্ট্রি সেভ বা ডাউনলোড করে রাখতে পারবে।
তাদের জানিয়ে দেওয়া হবে, তারা প্রাপ্তবয়স্ক হলে আবার প্রবেশাধিকার পাবে এবং তাদের সব কনটেন্ট যেভাবে রেখে যাবে সেভাবেই ফিরিয়ে দেওয়া হবে।
ধারণা করা হচ্ছে, এই নিষেধাজ্ঞায় কয়েক লাখ কিশোর-কিশোরী প্রভাবিত হবে। শুধু ইনস্টাগ্রামেই ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রায় তিন লাখ ৫০ হাজার অস্ট্রেলীয় ব্যবহারকারী রয়েছে বলে জানা গেছে।
রোবলক্স, পিন্টারেস্ট ও হোয়াটসঅ্যাপের মতো কিছু জনপ্রিয় অ্যাপ ও ওয়েবসাইটকে আপাতত ছাড় দেওয়া হয়েছে।
তবে তালিকাটি এখনো পর্যালোচনায় রয়েছে।
মেটা জানিয়েছে, তারা আইন মানতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বয়স যাচাইয়ের দায়িত্ব অ্যাপ স্টোরগুলোর ওপর দেওয়া উচিত।
কম্পানির মুখপাত্র বলেন, ‘১৬ বছরের নিচে কেউ অ্যাপ ডাউনলোড করতে চাইলে সরকারের উচিত অ্যাপ স্টোরগুলোকে বয়স যাচাই করতে এবং মা-বাবার সম্মতি নিতে বাধ্য করা। এতে কিশোরদের বারবার বিভিন্ন অ্যাপে বয়স যাচাইয়ের ঝামেলায় পড়তে হবে না।
আর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো নিশ্চিত হতে পারবে, কোন ব্যবহারকারী কোন বয়সের।’
অস্ট্রেলীয় যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস এই সপ্তাহে সাংবাদিকদের বলেন, এই আইন ইন্টারনেটের সব ঝুঁকি দূর করবে না। তবে এটি শিশুদের নিজেদের আরো ভালো সংস্করণ খুঁজে পেতে সহায়তা করবে।
অস্ট্রেলিয়ার এই কঠোর পদক্ষেপ কার্যকর হয় কি না তা নিয়ে বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমের ঝুঁকি নিয়ে কাজ করা সংস্থাগুলোর ব্যাপক আগ্রহ রয়েছে।
এদিকে মালয়েশিয়াও আগামী বছর থেকে ১৬ বছরের নিচের শিশুদের সামাজিক মাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করার কথা ভাবছে। নিউজিল্যান্ডও একই ধরনের নিষেধাজ্ঞা আনতে চলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধে মেটার কঠোর সিদ্ধান্ত

আপডেট সময় : ০৫:৫৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫