ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

৩৯ বছর পর পর্যটকদের জন্য আবার খুলছে দার্জিলিংয়ের ট্রেকিংরুট

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 182
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দীর্ঘ ৩৯ বছর পর খুলছে দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ট্রেকিংরুট। শনিবার (৬ ডিসেম্বর) দার্জিলিং শহরের চৌরাস্তা থেকে ‘মেলো টি ফেস্টিভ্যাল’-এর ব্যানারে একদল পর্বতারোহী রাগেরুং চা বাগান পর্যন্ত হাঁটবেন। এরপর থেকেই শুরু হবে ওই রুটে পর্যটকদের ট্রেকিং।
জিটিএ সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় রাগেরুং ট্রেকিং রুট বন্ধ হয়ে যায়। এরপর রাগেরুং হোম স্টে অর্গানাইজেশন ও রাগেরুং চা বাগান কর্তৃপক্ষ রুটটি চালু করার জন্য কয়েকবার চেষ্টা করে। কিন্তু লাভ হয়নি। পর্যটন শিল্প বিকাশের জন্য জিটিএ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে পুরাতন জায়গাগুলোকে পুনরুজ্জীবিত করছে। ওই কর্মসূচিতেই রয়েছে দার্জিলিং থেকে রাগেরুং ট্রেকিংরুট।
শনিবার দার্জিলিংয়ে অনুষ্ঠিত ‘মেলো টি ফেস্টিভ্যাল’-এর ব্যানারে জিটিএ-র পর্যটন বিভাগ ডি-হাইক আয়োজন করছে। ডি-হাইকটি চৌরাস্তা থেকে রাগেরুং পর্যন্ত ১২ কিলোমিটার হাঁটা পথ অতিক্রম করবে।
রাগেরুং হোম স্টে ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি শেরিং শেরপা বলেন, “রাগেরুং-এ ২২টি হোম স্টে আছে। আমরা ২০১১ সালে শুরু করেছিলাম। পর্যটকদের জন্য এটি খুবই মনোরম এবং শান্তিপূর্ণ জায়গা। চৌরাস্তা থেকে রুংডুং খোলা হয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর রাগেরুং পৌঁছনো সম্ভব।”
এই রাস্তাটি দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো। কিন্তু ১৯৮৬ সালের আন্দোলনের জেরে রাস্তাটি বন্ধ হয়ে যায়।
হোম স্টে ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটকে রাস্তাটি চালু করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু খোলা সম্ভব হয়নি। পরে জিটিএ ঘোষণা করেছিল তেনজিং নোরগের জন্মবার্ষিকীতে এটি খোলা হবে। কিন্তু এবছর দার্জিলিং মেলো টি ফেস্টের ব্যানারে এটি আবার খোলা হয়েছে। শনিবার ২৫০ জন পর্বতারোহী পদযাত্রা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩৯ বছর পর পর্যটকদের জন্য আবার খুলছে দার্জিলিংয়ের ট্রেকিংরুট

আপডেট সময় : ০৬:২৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫