ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 224
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিশোর তাসফিনের হাত অপারেশনের মাধ্যমে পুনঃসংযোজনকে বিরল সাফল্য বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গতকাল শনিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাসফিন ফেরদৌসকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আজকের এই ইনস্টিটিউট পরিদর্শনের উদ্দেশ্য একটি ব্যতিক্রমধর্মী চিকিৎসা সাফল্য প্রত্যক্ষ করা। একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত সফলভাবে জোড়া লাগানো, যা সাধারণত অত্যন্ত কঠিন এবং বিরল ঘটনা। তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকরা যদি যথাযথ পৃষ্ঠপোষকতা পান, তবে প্রতিবছর হাজার হাজার মানুষকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। মেধা, মনন ও দক্ষতায় বাংলাদেশের চিকিৎসকরা অসাধারণ। আজ সেই সক্ষমতার বাস্তব প্রমাণ আমরা এখানে দেখলাম।’ অপারেশন পরিচালনাকারী চিকিৎসকদলকে বিশেষ অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, ‘ডা. শরীফের নেতৃত্বে পুরো টিম যে নিষ্ঠা, শ্রম ও দক্ষতা দেখিয়েছে, এটি আমাদের জাতির অর্জন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তাসফিন আজ সুস্থতার পথে আছে। এখন সে হাত নাড়াতে পারছে, আঙুল নাড়াতে পারছে, এটি সত্যিই বিস্ময়কর একটি অর্জন।’ গত ৯ নভেম্বর গাজীপুরের টঙ্গীতে খেলা শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের অস্ত্রের কোপে দুই হাত বিচ্ছিন্ন হয় তাসফিনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী

আপডেট সময় : ০৭:১৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫