ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে জিমেইল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 228
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অনেকেই কৈশোরে তৈরি করা জিমেইল ঠিকানা আজও ব্যবহার করছেন। নাম বা রুচি বদলালেও ঠিকানাটি রয়ে গেছে। এবার সেই ঝামেলা কমাতে নতুন সুবিধা আনছে গুগল।
গুগল ধীরে ধীরে কিছু ব্যবহারকারীকে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে। সম্প্রতি গুগলের একটি সহায়তা পেজে বিষয়টি জানানো হয়েছে। পেজটি প্রথমে হিন্দি ভাষায় প্রকাশিত হয়। গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বিষয়টি জানা যায়।
এই সুবিধা পুরোপুরি ঠিকানা বদল নয়। মূলত একটি নতুন জিমেইল ঠিকানা যোগ করার ব্যবস্থা। পুরোনো ঠিকানাটি থাকবে অ্যালিয়াস হিসেবে। অর্থাৎ পুরোনো ঠিকানায় পাঠানো মেইলও ইনবক্সে আসবে।
নতুন ঠিকানাটিই হবে প্রধান ঠিকানা। তবে পুরোনো ঠিকানা দিয়েও লগইন করা যাবে। সব ইমেইল, ছবি ও ফাইল অক্ষত থাকবে। কোনো ডেটা হারানোর আশঙ্কা নেই।
তবে এই সুবিধার কিছু সীমাবদ্ধতা আছে। এক বছরে একবারের বেশি ঠিকানা বদলানো যাবে না। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনটি নতুন ঠিকানা তৈরি করা যাবে। এর বেশি হলে আর সুযোগ থাকবে না।
চাইলেই আবার পুরোনো ঠিকানায় ফিরে যাওয়া যাবে। সে ক্ষেত্রেও ডেটা অক্ষত থাকবে। গুগল জানিয়েছে, কিছু ক্ষেত্রে ক্রোমওএসে সেটিংস সমস্যায় পড়তে পারে। তাই পরিবর্তনের আগে ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে যারা ছোট বয়সে জিমেইল খুলেছিলেন, তাদের জন্য এটি বড় স্বস্তি। অনেকে তখন পছন্দের কার্টুন বা গেমের নামে ঠিকানা নিয়েছিলেন।পরে পেশাগত জীবনে তা বিব্রতকর হয়ে ওঠে। নাম পরিবর্তন করা ব্যবহারকারীরাও উপকৃত হবেন।
তবে এখনো সবার জন্য এই সুবিধা চালু হয়নি। ইংরেজি ভাষার সাপোর্ট পেজেও তথ্যটি দেখা যাচ্ছে না। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি ধাপে ধাপে চালু হবে। এটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।
গুগল এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। তবে ব্যবহারকারীদের আগ্রহ অনেক। বিশেষ করে দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীরা এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন।
ডিজিটাল পরিচয় বদলানোর এই সুযোগ অনেকের জন্য সময়োপযোগী। তবে কবে নাগাদ সবাই এই সুবিধা পাবেন, তা এখনো স্পষ্ট নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে জিমেইল

আপডেট সময় : ০১:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬