ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ Logo পাম্প থেকে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার Logo মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব : হাবিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 161

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব।
আমাদের জীবন দিয়ে হলেও জনগণের ভোটাধিকার ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।

শনিবার ১০ জানুয়ারি রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি’র সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, বিএনপি অতীতেও রাজপথে ছিল এবং এখনও আছে। জনগণের ভালোবাসা নিয়েই দলটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক বাংলাদেশের শুভ সূচনা করবে। এই আন্দোলন তারেক রহমানের নেতৃত্বেই সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষের অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করতে গিয়ে তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। এই সংগ্রামে সন্তানকে হারিয়েছেন এবং দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন। তারপর তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে কখনো পিছুপা হননি।

বেগম খালেদা জিয়ার দেখা স্বপ্ন ভোটাধিকার, বাকস্বাধীনতা, মানবাধিকার ও একটি নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ আজ তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কখনও প্রার্থী, কখনও দলীয় নেতাকর্মীদের হত্যা ও হুমকির মাধ্যমে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

হাবিব বলেন, দেশে ভোটার অধিকার গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বহু রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, নিপীড়ন সহ্য করেছি। যতক্ষণ পর্যন্ত মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। জীবন চলে গেলেও ভোটার অধিকার মানুষের অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হবে।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি নাগরিক, প্রার্থী ও নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এতে ব্যর্থ হলে এর দায় সরকারকেই নিতে হবে।

এ সময় রাজধানীর সবুজবাগ, খিলগাঁও, ও মুগদা থানার কয়েক হাজার বিএনপি’র নেতাকর্মীরা সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব : হাবিব

আপডেট সময় : ০৫:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬