ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বৈধ আগ্নেয়াস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 114
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের লক্ষ্যে সকল বৈধ আগ্নেয়াস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসাথে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নির্বাচনী সহিংসতা রোধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রবিবার (১৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো লাইসেন্সধারী ব্যক্তি অস্ত্র প্রদর্শন বা বহন করতে পারবেন না। তবে সংসদ সদস্য পদপ্রার্থী এবং নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত নিরাপত্তারক্ষী বা রিটেইনারদের ক্ষেত্রে এই নির্দেশনা শিথিল থাকবে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নির্বাচনের সময় জনসাধারণের নিরাপত্তা এবং আতঙ্কমুক্ত পরিবেশ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী বিশেষজ্ঞরা মনে করছেন, অস্ত্র নিয়ন্ত্রণ সঠিকভাবে কার্যকর হলে ভোটের মাঠে অস্থিরতা কমানো সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈধ আগ্নেয়াস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ

আপডেট সময় : ১২:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬