ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

প্রার্থী হতে রাঙ্গাকে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ, দুজনের বিরুদ্ধে মামলা করবে দুদক

মোঃ মাইদুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 170
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রার্থী হতে রাঙ্গাকে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ, দুজনের বিরুদ্ধে মামলা করবে দুদক

মোঃ মাইদুল ইসলাম
জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ লেনদেন ও অর্থপাচারের অভিযোগে জাতীয় পার্টির নেতা মো. মশিউর রহমান রাঙ্গা এবং কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য মো. মশিউর রহমান রাঙ্গাকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ করে দিতে সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের মাধ্যমে মোট ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। ওই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর, জমা ও নগদায়ন করা হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৩০ অক্টোবর ইসলামী ব্যাংকের কুড়িগ্রাম শাখা থেকে রংপুর শাখায় ২০ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে সোনালী ব্যাংকের কুড়িগ্রাম শাখা থেকে সংসদ ভবন শাখার একটি হিসাবে কয়েক দফায় নগদ অর্থ জমা দেওয়া হয়।
এর মধ্যে ১১ নভেম্বর ২৫ লাখ টাকা করে দুই দফায় মোট ৫০ লাখ টাকা, ১৯ নভেম্বর ৫০ লাখ টাকা, ২২ নভেম্বর ৪০ লাখ টাকা এবং ২৫ নভেম্বর ১০ লাখ টাকা জমা দেওয়া হয়। এভাবে মোট ১ কোটি ৫০ লাখ টাকা নগদে জমা ও উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে। অন্যান্য লেনদেনসহ মোট ঘুষের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭০ লাখ টাকা।

দুদক আরও জানায়, পনির উদ্দিন আহমেদ ‘মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরি’ এবং ‘হক স্পেশাল’ নামের একটি পরিবহন ব্যবসার স্বত্বাধিকারী। অভিযোগ সংশ্লিষ্ট অর্থ লেনদেনে এসব ব্যবসায়িক হিসাবও ব্যবহৃত হয়েছে।

এ ঘটনায় মো. মশিউর রহমান রাঙ্গা ও পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৫ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হবে বলে জানিয়েছে দুদক।

এ ছাড়া রাঙ্গার সম্পদের উৎস যাচাইয়ের জন্য তার নামে থাকা সম্পদের বিবরণী জমা দিতে নোটিস জারির সুপারিশ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রার্থী হতে রাঙ্গাকে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ, দুজনের বিরুদ্ধে মামলা করবে দুদক

আপডেট সময় : ০৮:০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬