ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

রিপোর্টার জয় শাহীন পেলেন গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 148
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের একটি তিন তারকা হোটেলে জমকালো আয়োজন করা হয় গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে দৈনিক নিরপেক্ষ’র সিনিয়র রিপোর্টার শাহীন আলম জয়কে সার্টিফিকেট ও গলায় মেডেল পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজ’র হাত থেকে জয় শাহীন সম্মাননা স্মারক ও মেডেল গ্রহণ করেন।

বিটিসিএল-এর সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় জাদুশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ, কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, রিজিয়া পারভিন, এটিএন বাংলার প্রোগ্রাম অ্যাডভাইজার তাশরিক আহমেদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, চিত্রনায়ক শাকিল খান, ম্যারেজ সলিউশন বিডি’র ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন শুভ, মোটিভেশনাল স্পিকার চন্দা মেহজাবিন, এবিএম সিদ্দিক শাওনসহ দেশের বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ।

জয় শাহীন তার বক্তব্যে বলেন, “এটি আমার জন্য একটি গৌরবময় মুহূর্ত। সাংবাদিকতা ও সমাজসেবায় অবদান রাখতে পেরে আমি ধন্য।”

আয়োজকরা জানান, গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা দেশের নানা ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করি। জয় শাহীন তার চ্যালেঞ্জিং সাংবাদিকতা ও সমাজসেবায় যেসব দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাই এই সম্মাননার মাধ্যমে তাকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আশা করি তার পথচলা আরও অনুপ্রেরণামূলক হয়ে উঠবে।”

জয় শাহীন ইতিমধ্যেই তার সাংবাদিকতা ও মিডিয়া ক্ষেত্রের অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সম্মাননা জুড়েছেন, যার মধ্যে রয়েছে ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড, লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ডসহ আরও গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড তিনি অর্জন করেছেন ।

উল্লেখ্য, জয় শাহীন সাংবাদিকতার পাশাপাশি একজন সফল ট্যুরিজম ব্যবসায়ী হিসাবেও দেশ-বিদেশে তার পরিচিতি রয়েছে। সাংবাদিকতা পেশায় তিনি যেমন সাহসিকতা, নৈতিকতা, পরিশ্রম ও দক্ষতার ছাপ রেখে চলেছেন, তেমনি ট্যুরিজম ব্যবসায়ও তিনি অনন্য সফলতা অর্জন করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও তাঁর ট্যুরিজম কোম্পানির মাধ্যমে পরিচিতি ও খ্যাতি দ্রুত বৃদ্ধি পেয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার জয় শাহীন পেলেন গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড

আপডেট সময় : ১২:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬