ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ-যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে :ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 228

ছবি : দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও গম্ভীরা গান অনুষ্ঠিত হয়েছে।

“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। অত্র বিদ্যালয়ে হলরুমে মতবিনিময় সভা ও গম্ভীরার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান । স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানে সঞ্চালক করেন বালুগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক মিঠুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
মহাপরিচালক জনাব মোঃ হাসান মারুফ। তিনি বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে।

মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (‘ক’ সার্কেল) মোঃ রফিকুল ইসলাম ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির প্রমুখ। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নিয়মিতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সেমিনার, উঠান বৈঠক, আলোচনা সভা ও স্কুল-কলেজে “মাদকে না বলুন” স্লোগানসংবলিত লিফলেট বিতরণ করছে। অনুষ্ঠানের শেষ পর্বে মাদকবিরোধী সচেতনতামূলক গম্ভীরা গান পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ-যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে :ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ

আপডেট সময় : ০১:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬