ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

দিনাজপুর এক্সপ্রেস-এর ১২ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বার্ষিক বনভোজন ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আইনুল ইসলাম
  • আপডেট সময় : ০৬:০০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 118

ছবি: দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মা, মাটি ও গণমানুষের কণ্ঠস্বর’এই অঙ্গীকারকে ধারণ করে টানা ১২ বছর ধরে জনস্বার্থে সাংবাদিকতা করে আসা সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার ১২ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বার্ষিক বনভোজন, পরিচয়পত্র বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০২৬) দিনাজপুর সিটি পার্কে আয়োজিত এই মিলনমেলায় পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি এবং তাঁদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলম শাহী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দিনাজপুর এক্সপ্রেস শুধু একটি পত্রিকা নয়, এটি গণমানুষের কথা বলার সাহসী প্ল্যাটফর্ম। দীর্ঘ ১২ বছর ধরে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা আজকের সময়ে প্রশংসনীয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার সম্পাদক বাবু আহমেদ বাপ্পা, সহ-সম্পাদক মোঃ আইনুল ইসলাম এবং দুর্নীতি তালাশ নিউজ টিভির কো-চেয়ারম্যান মোছাঃ মাসুদা খাতুন, পাশাপাশি পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের একপর্যায়ে পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) ও ফিতা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়ীত্ব পালনের স্বীকৃতি হিসেবে ক্যারেস্ট সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সম্পাদক বাবু আহমেদ বাপ্পা বলেন,
“এই দীর্ঘ পথচলা একার নয়। সহকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”

উল্লেখ্য, অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস, দিনাজপুর সংগীত শিল্পী কল্যাণ পরিষদ এবং পশু হাসপাতাল মোড় দোকান ব্যবসায়ী সমিতি (সদর, দিনাজপুর)।

দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারিবারিক মিলন, আন্তরিক আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা আনন্দঘন সময় অতিবাহিত করেন।

শেষে দিনাজপুর এক্সপ্রেস-এর উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুর এক্সপ্রেস-এর ১২ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বার্ষিক বনভোজন ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬