ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

পাকিস্তানের সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 161
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে রাদ-উল-ফিতনা নামে অভিযানটি চালানো হয়।
গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। তারা দাবি করেছে, নিহতরা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী।
বিবৃতিতে আইএসপিআর বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ও ক্ষিপ্রতার সঙ্গে কয়েকদিনব্যাপী অভিযান হয়েছে। এসব সন্ত্রাসী নারী ও শিশুসহ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে দৈনন্দিন জীবনে ব্যঘাত ঘটানোর চেষ্টা চালিয়েছে।
গত ৩১ জানুয়ারি বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সিরিজ হামলা চালায় স্বাধীনতাকামী সন্ত্রাসী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। এরপর থেকে সেখানকার জনজীবন স্থবির হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তানের সেনাবাহিনী।
আর এ অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। এতে করে তাদের নেতৃত্ব, অবকাঠামো শক্তিসহ সবকিছু দুর্বল হয়ে গেছে বলে দাবি করেছে আইএসপিআর।
অপরদিকে সন্ত্রাসী হামলায় একই সময় ৩৬ বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পাক সেনাবাহিনী।
সূত্র: দ্য নেশন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তানের সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

আপডেট সময় : ০৯:১৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬