ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বাসস এর এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 182

ছবি : সংগৃহীত ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের অশোভন ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধন থেকে তাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন অভিযোগ করেন, বাসস এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সহকর্মীদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, স্বাধীনতার পর বাসসের এমডি হিসেবে এমন কেউ কখনো আসেননি যাকে সাংবাদিক সমাজ চেনে না। বর্তমান এমডিকে নির্দিষ্ট স্বার্থ চরিতার্থ করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, উদ্ভূত পরিস্থিতিতে এমডি দেশত্যাগের চেষ্টা করতে পারেন, তাই অবিলম্বে তার পাসপোর্ট জব্দের দাবি জানান।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, জাতীয় এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে একজন অপরিচিত ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় শুরু থেকেই ক্ষোভ ছিল। সম্প্রতি ডিআরইউ সাধারণ সম্পাদকের সঙ্গে তার আপত্তিকর আচরণ সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।

ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বাসস এমডিকে ‘কুলাঙ্গার’ অভিহিত করে বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠন ও নেতাদের প্রতি কটূক্তি করে আসছেন। তাকে স্বাভাবিকভাবে সরানো না হলে ডিইউজে, বিএফইউজে ও ডিআরইউসহ সব সংগঠন ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- ডিআরইউ’র যুগ্ম সম্পাদক জাফর ইকবাল, ডিইউজের সহসভাপতি রফিক মোহাম্মদ, ডিআরইউর সাবেক সহসভাপতি গাজী আনোয়ার, সাবেক দপ্তর সম্পাদক কাওসার আজম, ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদসহ অন্যান্য নেতারা। কর্মসূচিতে ডিআরইউ ও ডিইউজের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাসস এর এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬