ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

‘অভিজ্ঞতা না থাকায় জামায়াত দেশ পরিচালনায় ব্যর্থ হবে’—মেজর হাফিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 185
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার অভিজ্ঞতাহীন একটি দল। তারা ক্ষমতায় এলে অভিজ্ঞতার অভাবে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, “এমন ব্যক্তিকে এমপি বানানো যাবে না, যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম নয়। বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই।”

তিনি দাবি করেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। দলটি ক্ষমতায় এলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ পরিচালনা করে উন্নয়ন নিশ্চিত করবে।
নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ‘ফ্যামেলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে বিনামূল্যে সার, বীজ, কৃষি উপকরণ ও ওষুধ সরবরাহ করা হবে। পাশাপাশি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, “ড. ইউনূস নোবেল বিজয়ী ও সম্মানিত ব্যক্তি। দেশে-বিদেশে তার সুনাম রয়েছে। তবে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা না থাকায় গত দেড় বছরে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হয়নি।”
এছাড়া জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, দলটি ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছিল।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘অভিজ্ঞতা না থাকায় জামায়াত দেশ পরিচালনায় ব্যর্থ হবে’—মেজর হাফিজ

আপডেট সময় : ০৩:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬