ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আমাদের জনগণের কাজ করতে হবে, রাজনীতিবিদদের কাজ নয় : অরুন্ধতী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 318
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন ভারতীয় লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতী রায়। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, গাজা গণহত্যা নিয়ে উৎসবের জুরি পরিচালক উইম ওয়েন্ডার্সের মন্তব্যে তিনি ক্ষুব্ধ হয়েছেন। সাংবাদিকেরা ওয়েন্ডার্সকে গাজা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, ‘চলচ্চিত্র বিশ্বকে পরিবর্তন করতে পারে, কিন্তু তা রাজনৈতিকভাবে নয়।’ এমন বক্তব্যকে ‘বিবেকহীন’ বলে বর্ণনা করেছেন অরুন্ধতী।

ওয়েন্ডার্স বলেন, ‘আমাদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে, কারণ আমরা যদি নিবেদিতপ্রাণ রাজনৈতিক সিনেমা তৈরি করি, তাহলে আমরা রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করব। কিন্তু আমরা রাজনীতির বিপরীতে রয়েছি। আমাদের জনগণের কাজ করতে হবে, রাজনীতিবিদদের কাজ নয়।’

তার পরামর্শ শুনে হতবাক হয়েছেন অরুন্ধতী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যায়ে লেখা এক নিবন্ধে গাজার পরিস্থিতিকে গণহত্যা বলে বর্ণনা করেন তিনি।

ওয়েন্ডার্সের মন্তব্যের সমালোচনা করে অরুন্ধতী বলেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধ সম্পর্কে আলোচনা বন্ধ করার এটি একটি উপায়।’

তিনি বলেন, ‘আমি হতবাক ও বিরক্ত।’ তিনি বিশ্বাস করেন, শিল্পী, লেখক এবং চলচ্চিত্র নির্মাতাদের গাজায় যুদ্ধ বন্ধ করতে তাদের সক্ষমতা অনুযায়ী সবকিছু করা উচিত।

‘দ্য গড অব স্মল থিংস’ উপন্যাসের লেখিকা অরুন্ধতী বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই: গাজায় যা ঘটেছে বা এখনো যা ঘটছে, তা হলো ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের গণহত্যা।’

তিনি আরো বলেন, ‘এই যুদ্ধে সমর্থন ও অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ইউরোপের আরো কয়েকটি দেশ। এ কারণে তারাও এই অপরাধে জড়িত।’

এ বছর অরুন্ধতী অভিনীত চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমাদের জনগণের কাজ করতে হবে, রাজনীতিবিদদের কাজ নয় : অরুন্ধতী

আপডেট সময় : ০৬:২৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬