শপথ গ্রহণ করেছেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল
- আপডেট সময় : ১২:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 105
সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল শপথ গ্রহণ করেছেন।
আবির মোহাম্মদ
________
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে সুনামগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে সাধারণ মানুষের জীবনমান উন্নত হয় এবং টেকসই উন্নয়নের ধারা অব্যাহত থাকে।























































