ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট বাতিল Logo অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাস মার্চ Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 Logo নরসিংদী ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন হাসনাত আবদুল্লাহ-র Logo তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী Logo বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ Logo ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ Logo পালিত হবে ‘শহীদ সেনা দিবস’ : প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo প্রশ্নপত্রের একটি অংশে ওসমান হাদির দুইটি উক্তি

আপসের শর্তে নোবেলকে জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫০৯ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তারের পরদিন জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আপসের শর্তে নোবেলকে জামিনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে তখন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরণীকে আটকে রেখে প্রতারণা ও পর্নোগ্রাফি তৈরির চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলায় তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি হয় আদালত থেকে। ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

প্রসঙ্গত, এবারই প্রথম নয়। এর আগেও নারীঘটিত কারণে গ্রেপ্তার হয়েছিলেন গায়ক নোবেল। গত বছরের মে মাসে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তখন ডেমরার আমতলার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আপসের শর্তে নোবেলকে জামিন

আপডেট সময় : ০১:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬