বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৫:১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 102
তৃণমূলের মূল্যায়নের আহ্বান ঐক্যবদ্ধ রাজনীতির প্রত্যয়, দিনাজপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর দিনাজপুর শহরের জেল রোডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা, পৌর ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
🔶 প্রধান অতিথি
১. সৈয়দ জাহাঙ্গীর আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ দিনাজপুর সদর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।
🔶 বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত নেতৃবৃন্দ
২. মোঃ মোকারম হোসেন – সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি, দিনাজপুর।
৩. মাহাবুব আহমেদ-
সহ-সভাপতি, জেলা বিএনপি, দিনাজপুর।
৪. মোঃ হাসানুজ্জামান উজ্জ্বল – সহ-সভাপতি, জেলা বিএনপি, দিনাজপুর।
৫. মোঃ রেজাউল ইসলাম (গুরু) – যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় তাঁতীদল ও সভাপতি, জেলা তাঁতীদল, দিনাজপুর।
৬. মোঃ হাসিনুর রহমান হাসুখাঁন – সাধারণ সম্পাদক, জেলা তাঁতীদল, দিনাজপুর।
৭. মোঃ সেলিম হোসেন সাংগঠনিক সম্পাদক, জেলা তাঁতীদল, দিনাজপুর।
৮. জিয়াউল হক জিয়া,
সভাপতি, পৌর বিএনপি, দিনাজপুর।
৯. মোঃ মহিউদ্দিন মণ্ডল বকুল – সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, দিনাজপুর।
১০. মোঃ হিরা আহমেদ – সভাপতি, পৌর তাঁতীদল, দিনাজপুর।
১১. মোঃ মেহেদী হাসান – সাধারণ সম্পাদক, পৌর তাঁতীদল, দিনাজপুর।
🔶 প্রধান অতিথির বক্তব্য:
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দলীয় নীতি ও আদর্শকে ধারণ করে জনগণের কল্যাণে কাজ করাই সকলের প্রধান দায়িত্ব। তিনি সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশ, জাতি ও দলের সার্বিক মঙ্গল কামনা করে তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
🔶 বিশেষ অতিথির বক্তব্য
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকারম হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকল নেতাকর্মীকে আন্তরিক সালাম ও ধন্যবাদ জানান। তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা ও ঐক্যের বিকল্প নেই। দলীয় আদর্শ ও নীতিকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়িয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান।
🔶 সংগঠনের পক্ষ থেকে আহ্বান:
সংগঠনের পক্ষে বক্তব্য দেন
মোঃ রেজাউল ইসলাম (গুরু)। তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের উদ্দেশ্যে বলেন, দিনাজপুর সদর-৩ আসনের নির্বাচনে তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। ঘরে ঘরে গিয়ে তারা দলের পক্ষে কাজ করেছেন।
তিনি বিনীতভাবে আহ্বান জানান—এই ত্যাগ ও শ্রমের যথাযথ মূল্যায়ন যেন করা হয় এবং তাঁতীদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে প্রাপ্য সম্মান ও মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হয়। পাশাপাশি তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলীয় আদর্শ মেনে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান।
🔶 দোয়া ও সমাপনী
অনুষ্ঠানে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ ও জাতির শান্তি, উন্নতি এবং দলের অগ্রযাত্রা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং জাতীয় স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।























































