ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

যতদিন প্রয়োজন যুদ্ধ চলবে: ডোনাল্ড ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 168
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইয়েলের হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধের সূচনা হয়। তারপর থেকেই প্রশ্ন উঠছে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে চরম চাপে ফেলা এই যুদ্ধ কবে বন্ধ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি একেক সময় একেক রকম জবাব দিচ্ছেন। সর্বশেষ তিনি বলেছেন যতদিন প্রয়োজন যুদ্ধ চলবে।

তবে, শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ শেষের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি আবারও বিভ্রান্তিমূলক জবাব দিয়েছেন। তিনি সংঘাতের সম্ভাব্য শেষ সময় নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে অস্বীকৃতি জানান। ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি সেটা বলতে পারব না। আমার নিজের একটা ধারণা আছে, কিন্তু সেটা বললে কী লাভ? যতদিন প্রয়োজন ততদিনই চলবে।”

যদিও এর আগে ট্রাম্প বলেছিলেন যুদ্ধ কয়েক সপ্তাহের বেশি চলবে না। মার্চ মাসের প্রথম দিন ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন ইরানের বিরুদ্ধে এই অভিযান চার বা পাঁচ সপ্তাহ চলতে পারে। এর পরের দিন অর্থাৎ গত ২ মার্চ ট্রাম্প হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে একই কথার পুনরাবৃত্তি করে বলেন, প্রয়োজনে এই যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

গত সপ্তাহেই আবার সুর পাল্টে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডায় স্থানীয় সময় গত সোমবার ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ সমাপ্তি হবে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ বাধা অব্যাহত থাকলে ইরানের ওপর আরও বড় হামলা করা হবে সতর্ক করেন তিনি। তিন দিন আগে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেছেন ইরানে যুদ্ধ ‘প্রায় শেষ।’ দেশটিতে ধ্বংস করার মতো ‘আর কিছু অবশিষ্ট নেই’ বলে মন্তব্য করেন তিনি।ইরান যুদ্ধ কতোদিন চলবে এর সম্ভাব্য সময়কাল নিয়ে ট্রাম্পের মন্তব্য পরিবর্তনের স তেলের দামও ওঠানামা করছে। তবে এখনও অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল ১০০ ডলারের ওপরে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যতদিন প্রয়োজন যুদ্ধ চলবে: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ১১:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬