ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ঈদ সামনে রেখে রাজধানী ছাড়তে ঘরমুখো মানুষের চাপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 133
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ঢাকার বিভিন্ন রেলস্টেশনে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই যাত্রীদের ভিড়ে জনসমুদ্রের রূপ নেয় কমলাপুর রেলওয়ে স্টেশন।
ভোর থেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামের পথে রওনা হচ্ছেন হাজারো মানুষ। ঈদ সামনে রেখে ঢাকা থেকে প্রতিদিন প্রায় ৩১ হাজারের বেশি আসন বরাদ্দ রাখা হয়েছে।
তবে অন্যান্য বছরের মতো এবারও উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে যাত্রীর চাপ বেশি দেখা গেছে। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে কয়েকটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হলেও অনেক যাত্রী টিকিট নিয়েও নির্ধারিত আসনে বসতে পারেননি।
অতিরিক্ত ভিড়ের কারণে ঝুঁকি নিয়েই অনেক যাত্রীকে ট্রেনের ছাদে করে ঢাকা ছাড়তে দেখা গেছে। এছাড়া গেট ধরে ঝুলে ঝুলে যাত্রা করতেও দেখা যায় অনেককে।
যাত্রীদের এমন ঝুঁকিপূর্ণ যাত্রা ঠেকাতে স্টেশন কর্তৃপক্ষের তৎপরতা খুব একটা চোখে পড়েনি বলে অভিযোগ করেছেন উপস্থিত যাত্রীরা।
ঈদ সামনে রেখে আগামী কয়েকদিন রাজধানী ছাড়তে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদ সামনে রেখে রাজধানী ছাড়তে ঘরমুখো মানুষের চাপ

আপডেট সময় : ০৪:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬