ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ট্রাম্পের আহ্বানে তেমন সাড়া দেননি বিশ্ব নেতারা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 64
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালিতে জাহাজ রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে তেমন সাড়া দেননি বিশ্ব নেতারা।

ট্রাম্প বাণিজ্যিক জাহাজ রক্ষা এবং বিশ্বজুড়ে তেল সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে তার এই আহ্বানে দেশগুলোর পক্ষ থেকে খুব একটা উৎসাহ দেখা যায়নি।

ট্রাম্প গত শনিবার ব্রিটেন, চীন, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠানোর অনুরোধ করেন।

পরে তিনি সতর্ক করে বলেন, জাহাজ চলাচল নিরাপদ করতে ব্যর্থ হলে তা নেটোর ভবিষ্যতের জন্য “খুবই খারাপ” হবে।

ট্রাম্পের আহ্বানে দেশগুলো যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে তা নিচে দেওয়া হলো-

যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, তারা মিত্রদের সঙ্গে একটি কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এটি নেটোর কোনো অভিযান হবে না।

জার্মানি: দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, “এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি।

দক্ষিণ কোরিয়া: দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই বিষয়ে আমেরিকার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবে এবং বিষয়টি গভীরভাবে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে।

জাপান: জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি পার্লামেন্টে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা সেখানে কোনো নৌ-নিরাপত্তা অভিযান চালানোর কথা ভাবছেন না।

অস্ট্রেলিয়া: দেশটির মন্ত্রিসভার সদস্য ক্যাথরিন কিং হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন।

চীন: ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র ট্রাম্পের অনুরোধ গ্রহণ করবেন কি না সে বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে তিনি উল্লেখ করেছেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সব পক্ষেরই দায়িত্ব।

সূত্র: বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রাম্পের আহ্বানে তেমন সাড়া দেননি বিশ্ব নেতারা।

আপডেট সময় : ০৫:৩৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬