ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

প্রতিটি শিক্ষার্থীকে একেকজন ‘যোদ্ধা’ হিসেবে নিজেকে তৈরি করতে হবে: ডা. শফিকুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 183
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শিক্ষার্থীদের কেবল পাঠ্যসূচি নির্ভর না হয়ে প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর থেকে প্রতিটি শিক্ষার্থীকে একেকজন ‘যোদ্ধা’ হিসেবে নিজেকে তৈরি করতে হবে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘তা’মীরুল মিল্লাত’ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ইমানদার, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। সেই লক্ষ্য আজ সফলতার পথে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতিষ্ঠানের তিনজন ছাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে দ্বীন ও জনগণের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছেন। এটি এই প্রতিষ্ঠানের জন্য এক বড় অর্জন।
ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যারা নির্বাচিত হয়ে আসছেন, আগামীতে তারাই ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণ করবেন। এ সময় তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সালাহ উদ্দিন আইয়ুবী এবং হাফেজ মো. রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিটি শিক্ষার্থীকে একেকজন ‘যোদ্ধা’ হিসেবে নিজেকে তৈরি করতে হবে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৫:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬