ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাবে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 208
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৩৫ বছর পর দেশের কোনো নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একই জামাতে তার এই অংশগ্রহণকে দেশের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমদ ছিলেন দেশের শেষ পুরুষ প্রধানমন্ত্রী; এরপর দীর্ঘ ৩০ বছরের বেশি সময় পর এই প্রথম কোনো পুরুষ প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদ দেখা গেলে আগামীকাল (শুক্রবার), অন্যথায় আগামী শনিবার সারা দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, ‘এবারের প্রধান জামাত একটু বিশেষ। স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নিচ্ছেন। দীর্ঘদিন পর জাতি রাষ্ট্রপতির সঙ্গে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। এটি ঐতিহাসিক একটি মুহূর্ত হতে যাচ্ছে।’

সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারাও এখানে নামাজ পড়বেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ফখরুদ্দীন আহমদ এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে এই জামাতে অংশ নিলেও প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯০ সালের পর তারেক রহমানই প্রথম এখানে অংশ নিচ্ছেন।

জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজের ব্যবস্থা থাকলেও প্রতিমন্ত্রী জানান, নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ এখানে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা নামাজের স্থান ও ওজু করার সুব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা কী হবে, তা ঢাকা বিভাগীয় কমিশনারের বৈঠকের পর জানানো হবে।

প্রশাসক আরও জানান, ঈদগাহের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ভিভিআইপিদের নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাবে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১০:২৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬