ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ইসরায়েলের পক্ষে আর সহায়তা দেবে না জার্মানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 72

হেগের আদালতের সামনে ইসরায়েল বিরোধী প্রতিবাদ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান সংঘাতকে কেন্দ্র করে ‘গণহত্যা’র অভিযোগে দায়ের করা মামলায় ইসরায়েলের পক্ষে আর সহায়তা দেবে না জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের উপমুখপাত্র জোসেফ হিন্টারজেহার সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) -এ ‘হস্তক্ষেপ করা হবে না’। এর মাধ্যমে ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নেয়া থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে বার্লিন। খবর আল জাজিরার।

এর আগে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে। সেই মামলায় জার্মানি ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারে-এমন ধারণা ছিল আন্তর্জাতিক মহলে।

তবে জার্মানির এই অবস্থান পরিবর্তনের পেছনে আরেকটি আইনি চাপও রয়েছে। নিকারাগুয়া আলাদা একটি মামলায় অভিযোগ করেছে, জার্মানি ইসরায়েলকে সহায়তা দিয়ে ‘গণহত্যা’কে সমর্থন করেছে। এই মামলাটিও বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন।জোসেফ হিন্টারজেহার বলেন, ‘আমরা এখন আন্তর্জাতিক বিচার আদালতে নিকারাগুয়ার শুরু করা একটি প্রক্রিয়ার অংশ। তাই আমরা সেই প্রক্রিয়াতেই মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য ইস্যুতে জার্মানির কূটনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরায়েলের পক্ষে আর সহায়তা দেবে না জার্মানি

আপডেট সময় : ০৭:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬