ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 60
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, ভালো আলোচনা হওয়ায় আগামী পাঁচদিনের জন্য তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন।
এরআগে গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই সময়ের মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেবেন। কিন্তু আজ তিনি এই আল্টিমেটাম থেকে সরে এসেছেন। সঙ্গে দাবি করেছেন ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে।
তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে বলেছেন, ট্রাম্প মূলত সময়ক্ষেপণ এবং জ্বালানির মূল্য কমানোর জন্য এমন কথা বলেছেন। যখন সময় আসবে তখন তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
আরাগচি আরও বলেছেন, “এ অঞ্চলের দেশগুলো উত্তেজনা হ্রাসে উদ্যোগ নিয়েছে। কিন্তু এ ব্যাপারে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা উচিত। কারণ তারাই যুদ্ধ শুরু করেছে।”
এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর ইরানি গণমাধ্যমগুলো বলেছে, তাদের পাল্টা হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পিছু হটতে বাধ্য হয়েছেন।
সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা

আপডেট সময় : ০১:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬