ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরসঙ্গে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 68
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ও জাতীয় বীর; তাই এসব বীরদের যথাযথ সম্মান প্রদর্শন ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েই আগামী দিনের করণীয় নির্ধারণ করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার (২৩ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরসঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা দীর্ঘ পরিসরে দেশ ও জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছিলো। ২০০৮ সালে মাফিয়াতন্ত্রীরা সাজানো ও সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিলো।
রাষ্ট্রের সকল সেক্টরকে দলীয়করণ ও আত্মীয়করণ করে প্রায় ১৬ বছর চালানো হয়েছিলো অপশাসন-দুঃশাসন। তবে জুলাই যোদ্ধারা সে অবস্থা থেকে জাতিকে উদ্ধার করে দ্বিতীয়বারের মত স্বাধীনতা এনে দিয়েছিলেন। কিন্তু এতে ঝরে গিয়েছিলো প্রায় ২ হাজার তরতাজা প্রাণ। হাজার হাজার তরুণরা আহত হয়ে পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছিলেন।
তিনি বলেন, জামায়াত জুলাই যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এসেছে। আমরা প্রত্যেক শহীদ পরিবারকে কমপক্ষে ২ লাখ টাকা আর্থিক দিয়েছি। ক্ষেত্র বিশেষে আরও বেশীও দেওয়া হয়েছে। আহতদের সুচিকিৎসার জন্য সাধ্যমত সহযোগিতা করা হয়েছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। আমরাই প্রথম শহীদদের তালিকা তাদের সংক্ষিপ্ত জীবনী সহ গ্রন্থাকারে বিভিন্ন ভাষায় প্রকাশ করে তাদের আত্মত্যাগ ও বীরত্মগাঁথার কথা বিশ্বের নানা ভাষাভাষীর কাছে তুলে ধরেছি। জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের এমন ইতিবাচক পদক্ষেপ আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।
তিনি অবিলম্বে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম, উত্তরা পশ্চিম থানার কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক সভাপতি তারিক হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরসঙ্গে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:৫৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬