ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ Logo পাম্প থেকে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 49

ছবি: দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়কের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শষ্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণসহ অন্যান্য কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। সেই রাতে নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়, যা বিশ্ব ইতিহাসে গণহত্যার এক জঘন্য উদাহরণ হিসেবে চিহ্নিত।

এদিকে একই দিনে জেলা তথ্য অফিসের আয়োজনে পৃথকভাবে গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বক্তারা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস পালিত

আপডেট সময় : ১১:৪৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬