ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

পুরনো টেক্সটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 120
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো টেক্সটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এক পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।
ভাইরাল ওই স্ক্রিনশটে দেখা গেছে, ২০১৮ সালের ১ আগস্ট গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম, ভাই’ টেক্সট করেছেন সাদিক কায়েম।
৩ আগস্টে রাতে আবারও সালাম দিয়ে সাদিক কায়েম নিজেকে ‘ভার্সিটির ভোট ভাই’ পরিচয় দেন। ৩১ আগস্ট আবারও সালাম দেন সাদিক কায়েম। সঙ্গে এবার নিজেকে হলের ছোট ভাই পরিচয় দেন তিনি। তবে এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী ও সাদিক কায়েমের স্ক্রিনশটটি পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।
তিনি লিখেছেন, জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী আর কোথায় সাদিক কায়েম। রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক ভাই আজকে জননন্দিত ছাত্রনেতা। তাবৎ দুনিয়ার মানুষ তাকে চিনে; আর পাত্তা না দেওয়া রাব্বানী জননিন্দিত, মানুষ তাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করছে। সো, এখনই শিক্ষা নেন। মানুষকে গুরুত্ব দেন।
আব্দুল কাদের আরো লিখেছেন, আর যারা অন্যের কাছে পাত্তা না পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন তারাও শিক্ষা নেন। সাদিক ভাই এক্ষেত্রে আপনাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুরনো টেক্সটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

আপডেট সময় : ১১:৪২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬