ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 62
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার মদনে এক বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।  শুক্রবার (২৭ মার্চ) ভুক্তভোগী উপজেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকন্দ শফিক এ বিষয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মেহেদী বাড়ির সামনে কান্দুবিয়া বিলে  ঘাস কাটতে যান। এ সময় পূর্ববিরোধের জের ধরে সোহেল মিয়া ও তার লোকজন মেহেদীকে অতর্কিতভাবে মারপিট করেন। একপর্যায়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে বিলের পানিতে চুবাতে শুরু করেন।

মেহেদীর চিৎকার শুনে পাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মেহেদী ৪ জনকে অভিযুক্ত করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে সোহেল মিয়া, খায়েস, কাওছার ও সাগর।

এ বিষয়ে সোহেল মিয়া জানান, মেহেদী আমার চাষকৃত ঘাস কাটছিল। আমি এতে বাধা দেই। এরপর তার সঙ্গে আমার ও আমার ভাইদের ধস্তাধস্তি হয়। তাকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা করেছি এমন অভিযোগ সঠিক নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে

আপডেট সময় : ০৭:১৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬