ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

সপ্তম দিনের পর আকীকা করলে আকীকা আদায় হবে কী না?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 211
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশ্ন :
আমাদের গ্রামের একজন বলেছে, আকীকা সপ্তম দিনেই আদায় করতে হয়। এর পর করলে সেটা আকীকা হিসেবে আদায় হয় না; বরং সাদকা হয়ে যাবে।

আমার জানার বিষয় হল, সপ্তম দিনেই কি আকীকা করা সুন্নত? যদি সাত দিনের মধ্যে আকীকা করতে না পারে তাহলে অন্য কোনো সময় আদায় করলে কি তা আদায় হবে? দলীলসহ জানিয়ে বাধিত করবেন।

উত্তর :
আকীকার সর্বোত্তম সময় সন্তান জন্মের সপ্তম দিন। তবে সন্তান জন্মের সপ্তম দিনের পর আকীকা করলেও তা আকীকা হিসেবেই আদায় হয়; সাধারণ সাদকা হিসেবে নয়। এক হাদীসে সপ্তম দিনের পরও আকীকা করার কথা উল্লেখ রয়েছে।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন–
وَلْيَكُنْ ذَاكَ يَوْمَ السَّابِعِ فَإِنْ لَمْ يَكُنْ فَفِي أَرْبَعَةَ عَشَرَ فَإِنْ لَمْ يَكُنْ فَفِي إِحْدَى وَعِشْرِينَ.
আকীকা সপ্তম দিন করবে। সপ্তম দিনে করা না গেলে চৌদ্দতম দিনে করবে। আর তাও না করা গেলে একুশতম দিনে করবে। (মুস্তাদরাকে হাকেম, বর্ণনা ৭৬৬৯)

ফকীহগণ বলেছেন, এভাবে পরবর্তীতে যে কোনো দিন আকীকা করলেও আকীকা আদায় হয়ে যাবে এবং সেক্ষেত্রে যথাসম্ভব সপ্তম দিনের খেয়াল করে যে বারে তার জন্ম এর আগের দিন করবে।

তবে আকীকার সর্বোত্তম সময় সন্তান জন্মের সপ্তম দিনই। হাদীস শরীফে সাধারণত সেই দিন আকীকার কথাই বর্ণিত হয়েছে। তাই বিশেষ কোনো ওজর না থাকলে আকীকা সন্তান জন্মের সপ্তম দিনই করে ফেলা উচিত।

উল্লেখ্য, আকীকার জন্য যিয়াফত বা উৎসব করার কিছু নেই; বরং আকীকার নিয়তে পশু জবাই দিলেই তা আদায় হয়ে যাবে।

* >العقود الدرية في تنقيح الفتاوى الحامدية< ২/২৩২ : ولو قدم يوم الذبح قبل يوم السابع أو أخره عنه جاز، إلا أن يوم السابع أفضل.
–জামে তিরমিযী, হাদীস ১৫২২; আসসিরাজুল ওয়াহ্হাজ ১১/৫৩৫; ফয়জুল বারী ৪/৩৩৭; তুহফাতুল মাওদূদ, পৃ. ৬৪; ইলাউস সুনান ১৭/১১৮; রদ্দুল মুহতার ৬/৩৩৬

— মাসিক আল-কাউসার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সপ্তম দিনের পর আকীকা করলে আকীকা আদায় হবে কী না?

আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬