ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

তিউনিশিয়ার ইসলামপন্থী নেতা রশীদ গানুশীর ২০ বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 86
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিউনিসিয়ার ইসলামপন্থী আন-নাহদা পার্টির প্রধান ও দেশটির সাবেক স্পিকার রশীদ ঘানুশী-কে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

গতকাল (১৪ এপ্রিল) রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রশীদ ঘানুশী, ইউসুফ নূরী ও আহমাদ মিশরীকে এ সাজা দেয় আদালত।
তিউনিসিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রশীদ ঘানুশীর মেয়ের জামাতা রফিক আব্দুস সালামসহ বিদেশে অবস্থানরত পার্টির আরও তিন নেতার বিরুদ্ধে অবিলম্বে ২০ বছরের কারাদণ্ড বাস্তবায়নের নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়া বিচার চলাকালীন মুক্তি পাওয়া আরও তিন নেতাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০২৩ সালের রমজান মাসে আন-নাহদা পার্টি আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখেন রশীদ ঘানুশী। পরে তাঁর একটি বক্তব্যকে কেন্দ্র করে সে সময় ঘানুশী ও অন্য নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
পরে একই বছরের এপ্রিল থেকে কারাগারে রয়েছেন ৮৪ বছর বয়সী রশীদ ঘানুশী। তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদ, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ একাধিক মামলা রয়েছে। মামলাগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি অধিকাংশ আদালত শুনানি বর্জন করেছেন।
এখন পর্যন্ত তার বিরুদ্ধে জারি করা মোট কারাদণ্ড ৭০ বছর ছাড়িয়ে গেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিউনিশিয়ার ইসলামপন্থী নেতা রশীদ গানুশীর ২০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০২:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬