ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বাংলাদেশে এটি আমার প্রথম সিনেমা : তানিয়া জামান মিথিলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 117
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন প্রজেক্ট মানেই দর্শকদের জন্য বাড়তি উন্মাদনা। এবার সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। নির্মাতা আজমান রুশোর ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে এই গ্ল্যামারাস কন্যাকে। সম্প্রতি বনানীতে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। সে অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন মিথিলা। এ সময় ‘রকস্টার’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন। বাংলাদেশে এটিই মিথিলার প্রথম সিনেমা। উচ্ছ্বসিত মিথিলা বলেন, ‘বাংলাদেশে এটি আমার প্রথম সিনেমা। শাকিব ভাইয়া তো আসলে মেগাস্টার, উনার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য অবশ্যই অনেক বড় একটি পাওয়া। আমার মনে হচ্ছে, এটি আমার ক্যারিয়ারের জন্য খুব ভালো একটি সূচনা। আমার অংশের শুটিং শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে।’

মিথিলা যখন মিস ইউনিভার্সের জন্য দেশের বাইরে ছিলেন, তখন পরিচালক আজমান রুশো তাকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেন। ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা মিথিলা সুযোগটি লুফে নেন। তিনি বলেন, ‘মিস ইউনিভার্স জার্নির পর আমার ইচ্ছে ছিল সিনেমায় কাজ করার, তাই প্রস্তাব পাওয়ার পর দ্রুত রাজি হয়ে যাই।’

শাকিব খানের নায়িকা হওয়ার উত্তেজনা থাকলেও মিথিলা গুরুত্ব দিয়েছেন সিনেমার গল্প ও চরিত্রের ওপর। তার ভাষায়—‘অবশ্যই এটি অনেক উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত। তবে আমি আগে শুনেছিলাম আমার ক্যারেক্টার এবং গল্পটা কী। গল্প পছন্দ হওয়ার পর শাকিব ভাইয়া সঙ্গে আছেন জেনে মনে হয়েছে এটি সত্যিই বড় কিছু হতে যাচ্ছে।’

দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তানজিয়া জামান মিথিলা। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করেন ভারতের হায়দার খান। ২০২১ সালের ১৫ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে এটি আমার প্রথম সিনেমা : তানিয়া জামান মিথিলা

আপডেট সময় : ০৩:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬