ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ Logo পাম্প থেকে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার Logo মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 14
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর ব্যাপারে একমত বাংলাদেশ। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।

তুরস্কের আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইন বৈঠকে বসেন দুই দেশের নেতা। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই নেতা উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানে পাকিস্তানের নেওয়া বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন ড. খলিলুর রহমান। একই সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি মধ্যস্থতায় ইসলামাবাদের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।

উপসাগরীয় ইস্যুর পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উভয়পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে বাণিজ্য ও কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দুই নেতা একমত হন।

আন্তর্জাতিক এই ফোরামের সাইডলাইনে অনুষ্ঠিত এই বৈঠকটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ

আপডেট সময় : ০১:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬