সংবাদ শিরোনাম ::
ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগর শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 147
গতকাল ১৮ এপ্রিল ২০২৬ ঈসায়ী, শনিবার, বাদ মাগরিব, নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগর শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
নগর আন্দোলনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ফাইজ উদ্দিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতী হুসাইন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে চলমান সেশনের অবশিষ্ট সময় সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে সাংগঠনিক মজবুতি অর্জন, জনশক্তির মানোন্নয়ন ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করা হয়।
সর্বস্তরের দায়িত্বশীলদের মাঝে উদারতা, মহানুভবতা ও পারস্পরিক সহযোগিতামূলক অবস্থান তৈরীর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে তথা ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার জন্য নেতাকর্মীদের মধ্যে আদর্শিক, আধ্যাত্মিক, সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক তারবিয়াতের ব্যাপক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।







