ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ইরানের সঙ্গে আজই চুক্তি হবে, দাবি ট্রাম্পের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 119
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং একটি মার্কিন প্রতিনিধিদল কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানে অবতরণ করবে বলে সোমবার (২০ এপ্রিল) জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, ‘আজই’ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং আলোচনায় অগ্রগতি হলে তিনি নিজেও ইরানি নেতাদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক।

আনাদোলু এজেন্সি ও আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, পাকিস্তানে ‘আজই’ ইরান চুক্তি স্বাক্ষরিত হবে। এর আগে নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আলোচনার জন্য ভ্যান্স ও মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের পথে আছেন।

তবে ট্রাম্প ঠিক কোন সময়সীমার কথা বলেছেন, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। এর আগে, কোনো চুক্তি স্বাক্ষরিত না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, ট্রাম্পের চুক্তির দাবির সত্যতা নিশ্চিত করেনি ইরান। ইসলামাবাদে প্রতিনিধিদল পাঠানোর কোনো সিদ্ধান্তও ঘোষণা করেনি দেশটি। তবে পাকিস্তানি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, তেহরান ‘দ্বিতীয় দফা বৈঠকের জন্য ইচ্ছুক’, কিন্তু এ বিষয়ে ‘এখনও কোনো সিদ্ধান্ত হয়নি’।

নিউইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আলোচনায় অগ্রগতি হলে তিনি নিজে ইরানি নেতাদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। অনিশ্চয়তা থাকলেও আলোচনা ভেস্তে যাবে না বলেই বিশ্বাস তার।

আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের আলোচনা হওয়ার কথা। তাই আমি ধরে নিচ্ছি, এই মুহূর্তে কেউ কোনো ছলচাতুরি করছে না।

তিনি নিশ্চিত করেছেন, জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারসহ একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল পরবর্তী দফার আলোচনার জন্য ইতোমধ্যেই ইসলামাবাদের পথে রয়েছে।

সুযোগ পেলে ইরানি নেতৃত্বের সঙ্গে সম্ভাব্য মুখোমুখি বৈঠকের ব্যাপারে নিজের ‘উন্মুক্ত মনোভাবের’ ইঙ্গিত দিয়ে ট্রাম্প আরও বলেন,

এক্সপ্রেস টিবিউন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের সঙ্গে আজই চুক্তি হবে, দাবি ট্রাম্পের

আপডেট সময় : ০৩:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬