ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ইসলাম গ্রহণের পর বাড়িছাড়া একই পরিবারের পাঁচজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 80
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলাম গ্রহণের পর বাড়িছাড়া একই পরিবারের পাঁচজন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের একই পরিবারের পাঁচজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে ইসলাম গ্রহণ করার পর থেকে তাদের আর বাড়িতে ঠাঁই হচ্ছে না। তারা অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন।
সম্প্রতি টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে এফিডেভিট করে আনুষ্ঠানিকভাবে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেন।

জানা যায়, পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের সাগর বিশ্বাস (৩০) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে ধর্মান্তরিত হন। ধর্মান্তরের পর তার নাম রাখা হয় মোহাম্মদ আলী। তার স্ত্রী বেবী রাণীর নাম পরিবর্তন করে রাখা হয় ফাতেমা বেগম (২৭)। এছাড়া তাদের সন্তানদের নামও পরিবর্তন করা হয়েছে—প্রিয়াংষ্কা রানী থেকে আসমাউল হুসনা আছমা খাতুন, সূর্য বিশ্বাস থেকে মোহাম্মদ হুসাইন এবং জীবন থেকে মোহাম্মদ হাসান আলী রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

মোহাম্মদ আলী বলেন, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি তার আগ্রহ ছিল। বিয়ের পর বিষয়টি স্ত্রীকে জানালে তিনি সমর্থন দেন। দীর্ঘদিন ধরে ইসলামী রীতিনীতি পর্যবেক্ষণ করে আল্লাহ ও মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি বিশ্বাস স্থাপন করে তারা ধর্মান্তরিত হন।

তিনি অভিযোগ করেন, ধর্মান্তরের পর পরিবারের অন্য সদস্যরা তাদের স্ত্রী-সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে তারা একেক দিন একেক জায়গায় আশ্রয় নিচ্ছেন। সম্প্রতি এক প্রতিবেশীর পরিত্যক্ত গোয়ালঘরে স্ত্রী ও সন্তানদের নিয়ে রাত কাটাতে হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বাদল হোসেন জানান, ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী আমাদের সাথে রমজানের ঈদে মাঠে জামাতের সাথে নামায আদায় করেছে। তবে তারা ইসলাম ধর্ম গ্রহণ কারায় ঘরছাড়া হয়েছে। তাই নওমুসলিমদের জন্য গৃহনির্মাণসহ সার্বিক সহযোগিতায় স্থানীয় সংসদ সদস্য এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলাম গ্রহণের পর বাড়িছাড়া একই পরিবারের পাঁচজন

আপডেট সময় : ০৫:২২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬