সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালি খোলার অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 0
বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে ইরান অনুরোধ করেছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি খুলে দিতে ইরান অনুরোধ করছে বলে দাবি তাঁর।
তবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।
একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তুলেছেন তিনি।
এ অবস্থায় রাশিয়া ও ইরান যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ।
এদিকে, যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর ওপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে আর নেই বলে মন্তব্য করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

























































