ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি

রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় প্রশাসনের আগাম সতর্কতা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 70
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় প্রশাসনের আগাম সতর্কতা।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে অতিবৃষ্টিজনিত পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বুধবার এ কার্যক্রম চালানো হয়।

জানা গেছে, সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাঙামাটি স্যারের নির্দেশনা অনুযায়ী পৌরসভার উদ্যোগে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষদের সতর্ক করতে এ মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় জনগণকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস না করা, অতিবৃষ্টি ও ভারী বর্ষণের সময় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

পাশাপাশি পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমে পাহাড় ধসের মতো দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। জনসাধারণকে আগাম সতর্ক ও সচেতন করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় প্রশাসনের আগাম সতর্কতা।

আপডেট সময় : ০৩:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬