ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

মানবতার বার্তা ছড়িয়ে রাঙামাটিতে বিশ্ব রেড ক্রস দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 191
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবতার বার্তা ছড়িয়ে রাঙামাটিতে বিশ্ব রেড ক্রস দিবস উদযাপন

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি :

United in Humanity প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) রাঙামাটি ইউনিটের উদ্যোগে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির সূচনা হয় ইউনিট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পরে বেলুন উড্ডয়ন, মানববন্ধন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট ও রাঙামাটি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ইউনিটের সম্মানিত সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এস এম শফিউল আজম।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, রাঙামাটি ইউনিটের যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর, যুব কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব সদস্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মইনুল ইসলাম পলাশ।
বক্তারা বলেন, মানবতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছাসেবার আদর্শকে ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মানবতার বার্তা ছড়িয়ে রাঙামাটিতে বিশ্ব রেড ক্রস দিবস উদযাপন

আপডেট সময় : ০৪:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬