সীমান্ত নিরাপত্তা জোরদারে বাঘাইছড়িতে নতুন রিভারঘাট পোষ্ট উদ্বোধন
- আপডেট সময় : ০৪:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 81
সীমান্ত নিরাপত্তা জোরদারে বাঘাইছড়িতে নতুন রিভারঘাট পোষ্ট উদ্বোধন
মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ মারিশ্যা বাজার সংলগ্ন নবনির্মিত রিভারঘাট পোষ্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পোষ্টটির উদ্বোধন করেন মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সুবেদার মেজর, সংশ্লিষ্ট পোষ্ট কমান্ডারসহ পোষ্টে কর্মরত সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও বাহিনীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সদর দপ্তর বিজিবির নির্দেশনা মোতাবেক রিভারঘাট পোষ্টটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
এই পোষ্ট নির্মাণের মাধ্যমে কর্তব্যরত বিজিবি সদস্যদের উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি আভিযানিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সুন্দর ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






























