ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 35
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি :

বাংলাদেশে প্রথমবারের মতো মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) কর্তৃক আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে অংশগ্রহণ করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) সভাপতি মোঃ আয়নুল ইসলাম।

৮ ও ৯ মে রাজধানীর পাঁচ তারকা রেডিসন ব্লু হোটেলে দুই দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। কনফারেন্সে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগালসহ ১০টির বেশি দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে কানাডার সংবাদপত্র টরন্টো স্টারের সাবেক সম্পাদক মাইকেল কুক, অনুসন্ধানী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা জুলিয়ান শের, পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস, নেপালি টাইমসের কুন্দা দীক্ষিতসহ আরও অনেকের উপস্থিত থাকবেন।

কনফারেন্সের আলোচনায় বস্তুনিষ্ঠ অনুসন্ধান, জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার মানোন্নয়ন, প্রযুক্তিগত পরিবর্তনের মুখে নীতি-নৈতিকতা রক্ষা এবং সংবাদমাধ্যমের প্রতি জনআস্থার সংকট কাটাতে জবাবদিহির কাঠামো তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক নিউজরুম, বিশেষ করে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে।

আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে অংশগ্রহণের জন্য চার হাজার আবেদন জমা পড়ে। কঠোর যাচাই-বাছাই শেষে অংশগ্রহণের জন্য চারশো জনকে নির্বাচন করা হয়।

এমন আয়োজনে অংশগ্রহন করতে পেরে রাবিপ্রবিসাস সভাপতি জানান, সাংবাদিকতায় যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, চাপ আর দায়িত্ব নিয়ে লড়াই করতে হয়, সেখানে এমন একটা প্ল্যাটফর্মে আন্তর্জাতিক ও দেশ সেরা সাংবাদিক, সম্পাদক এবং তরুণ সাংবাদিকদের সঙ্গে একসাথে বসার সুযোগ পাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। আমি মনে করি, এই কনফারেন্স বাংলাদেশের সাংবাদিকতাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃঢ়ভাবে উপস্থাপনের পাশাপাশি বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার পথে একটি কার্যকর ও সময়োপযোগী ভিত্তি তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ

আপডেট সময় : ০৬:৩৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬