ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

পেশাগত মর্যাদা রক্ষায় রাঙামাটিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 59
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেশাগত মর্যাদা রক্ষায় রাঙামাটিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন।

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি :

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ম্যানেজারস ফোরাম ও ফারিয়া অ্যাসোসিয়েশন। একই সঙ্গে পেশাজীবীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

সোমবার (১১ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়া, নতুন ওষুধ সম্পর্কে অবহিত করা এবং স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে তারা নিয়মিত কাজ করছেন। অথচ সম্প্রতি ঢাকা মেডিকেলে তাদের ‘দালাল’ আখ্যা দিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা অত্যন্ত অপমানজনক ও পেশাজীবীদের মর্যাদাহানিকর।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ম্যানেজারস ফোরামের উপদেষ্টা মোঃ ইলিয়াস মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারিয়া রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

এসময় বক্তব্য দেন রাঙামাটি জেলা এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ সেলিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম, রাঙামাটি জেলা ফারিয়ার সভাপতি প্রান্তর চাকমা এবং রানীরহাট ফারিয়ার সভাপতি মোঃ আবুল বাসারসহ অন্যান্য নেতারা।

বক্তারা আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের বক্তব্য শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পেশাজীবী সমাজকে হেয় প্রতিপন্ন করে।

তারা অবিলম্বে এ ধরনের মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি সারাদেশে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ করেন এবং ভবিষ্যতেও পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পেশাগত মর্যাদা রক্ষায় রাঙামাটিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন।

আপডেট সময় : ১০:০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬