ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

অপপ্রচার ও গুজব রোধে এশিয়া পোস্ট ভূমিকা রাখবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 99
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপপ্রচার ও গুজব রোধে এশিয়া পোস্ট ভূমিকা রাখবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রামে অপপ্রচার ও গুজব রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভিন্ন সময় বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো হয়। গুজবের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা তৈরির অপচেষ্টাও দেখা যায়। এসব ক্ষেত্রে এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, “এশিয়া পোস্ট পার্বত্য চট্টগ্রামের রাজনীতি, সংস্কৃতি, সংকট ও সম্ভাবনার বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরবে বলে আমি আশা করছি। বিশেষ করে পাহাড় নিয়ে যেসব অপপ্রচার হয়, সেগুলোর সত্যতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (সাকিল), রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, প্রেসক্লাবের সাবেক সভাপতি সামশুল হক, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, সনাকের এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমাসহ বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এর মধ্যেই নতুন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে এশিয়া পোস্ট। তারা আশা প্রকাশ করেন, সংবাদমাধ্যমটি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে।

বিশেষ করে মফস্বল সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার এশিয়া পোস্ট করেছে, তা দেশের সংবাদপত্র অঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন বক্তারা।

সভায় আরও বলা হয়, পার্বত্য অঞ্চলের ১৩টি জাতিগোষ্ঠীর মানুষের জীবনযাপন, সংকট, সম্ভাবনা ও সংস্কৃতি দেশের সামনে তুলে ধরতে এশিয়া পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অপপ্রচার ও গুজব রোধে এশিয়া পোস্ট ভূমিকা রাখবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

আপডেট সময় : ০২:১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬