ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

দীর্ঘদিনের জনভোগান্তির অবসান, বামনা-রুহিতা পোটকাখালী সড়কে স্বস্তির হাওয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 182
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিনের জনভোগান্তির অবসান, বামনা-রুহিতা পোটকাখালী সড়কে স্বস্তির হাওয়া

ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর, বরগুনা প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলা গোলচত্বর থেকে রুহিতা পোটকাখালী পর্যন্ত এলজিইডির সড়কের সংস্কার কাজ শেষ হওয়ায় জনমনে স্বস্তির হাওয়া বইছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এ জনগুরুত্বপূর্ণ সড়কটি ছিল খানাখন্দ ও ধূলাবালুতে পরিপূর্ণ। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছিল।
স্থানীয়রা জানান, প্রায় পৌনে দুই কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকলেও নানা কারণে কাজ শুরু হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে হতাশা ও চাপা ক্ষোভ বিরাজ করছিল। অবশেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উদ্যোগে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরে এসেছে জনমনে।
এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ পথচারী চলাচল করেন। এছাড়া পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন ও উপজেলার মানুষও বরগুনা জেলায় যাতায়াতের জন্য এ রাস্তাটি ব্যবহার করে থাকেন। সড়কটি দিয়ে যাতায়াত করা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শতবর্ষী বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ, সদর আর রশিদ ফাজিল মাদ্রাসা, সরকারি ডিগ্রি কলেজ ও আইএ একাডেমি।

এ বিষয়ে বামনা উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা বলেন, “অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হওয়ায় জনদুর্ভোগ লাঘব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই।”

সংস্কারকাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকন ট্রেডিং-এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ আকন রানা বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও বামনার মানুষের কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পেরে আমরা কৃতজ্ঞ।”

উপজেলা প্রকৌশলীও সংস্কার কাজের প্রশংসা করেন।
বামনা সরকারি ডিগ্রি কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন বলেন, “রাস্তাটিতে পূর্বে বহু দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে সংস্কার হওয়ায় এটি জনগুরুত্বপূর্ণ সড়ক হিসেবে আরও কার্যকর ভূমিকা পালন করবে।”

একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ রিয়াদুল কাদের বলেন, “সড়কটির মেরামত কাজ সুন্দর ও টেকসইভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি উপজেলার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার করা প্রয়োজন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘদিনের জনভোগান্তির অবসান, বামনা-রুহিতা পোটকাখালী সড়কে স্বস্তির হাওয়া

আপডেট সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬