ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

অল্প মূল্যে নিত্যপণ্য বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 169
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অল্প মূল্যে নিত্যপণ্য বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ আইনুল ইসলাম : দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে “প্রতিদিন স্টোর” গড়ছে নারী উদ্যোক্তা ও মানবিক সহায়তার নতুন দৃষ্টান্ত

দিনাজপুরে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও স্যানিটারি পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে কাজ করছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান “প্রতিদিন স্টোর”। দিনাজপুর পৌরসভার আওতায় নিবন্ধিত এ প্রতিষ্ঠানটি শহর ও গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় অল্প আয়ের মানুষ ও নারীদের সম্পৃক্ত করে মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছে।

জানা যায়, “প্রতিদিন স্টোর” এর কার্যক্রম পরিচালনা করছেন নারী উদ্যোক্তা মোছাঃ খালেদা আক্তার পারভিন। তিনি নিজ উদ্যোগে বিভিন্ন এলাকার উদ্যোগী নারী ও মহিলাদের শনাক্ত করে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সদস্যদের কাছ থেকে ৩১০ টাকা রেজিস্ট্রেশন ফি গ্রহণ করে এর বিপরীতে প্রায় ৫০০ টাকা সমমূল্যের খাদ্য ও স্যানিটারি পণ্যের প্যাকেজ মাসে দুইবার বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের ও মধ্যবিত্ত পরিবারের মানুষের কিছুটা আর্থিক স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

অদ্য ১৪ মে ২০২৬ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার বিকেল ৫টায় দিনাজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড়বন্দর  মহল্লার নতুনপাড়া এলাকায় প্রতিদিন স্টোরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রোপাইটার মোছাঃ খালেদা আক্তার পারভিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নারী উদ্যোক্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন— ৬ নং ওয়ার্ডের সমন্বয়কারী মোছাঃ রাবেয়া আক্তার বর্ষা,১ নং ওয়ার্ডের সমন্বয়কারী মোছাঃ রুবিয়া বেগম, বীরগঞ্জ উপজেলার সমন্বয়কারী মোছাঃ মালিহা আনজুম মুমু, বিরল উপজেলার সমন্বয়কারী মোছাঃ রাজিয়া আক্তার ঋতু, চিরিরবন্দর উপজেলার সমন্বয়কারী মোছাঃ আইরিন পারভিন, মাতাসাগর এলাকার সমন্বয়কারী মোঃ গোলাম রাব্বানী এবং রামনগর এলাকার দায়িত্বপ্রাপ্ত মোঃ শামীম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান বাজার ব্যবস্থায় নিত্যপণ্যের দাম সব সময় স্থিতিশীল থাকে না। ফলে অল্প আয়ের ও মধ্যবিত্ত পরিবারের মানুষ প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খায়। মানুষের দোরগোড়ায় মানসম্মত পণ্য অল্প মূল্যে পৌঁছে দেওয়া সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ।”

সভাপতি মোছাঃ খালেদা আক্তার পারভিন তার সমাপনী বক্তব্যে বলেন, “আমি একজন সাধারণ গৃহিণী। চাইলে স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারতাম। কিন্তু সমাজের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছি। সবাই যদি সহযোগিতা করেন, তাহলে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারবো।”স্থানীয় সচেতন মহলের মতে, নারীদের সম্পৃক্ত করে মানবিক সহায়তা ও উদ্যোক্তা তৈরির এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে নিম্নআয়ের মানুষে জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের এমন কার্যক্রম সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অল্প মূল্যে নিত্যপণ্য বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : ০৪:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬