ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 27
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের একজন মো. নাঈম, তিনি কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নোমান উদ্দিনের ছেলে। তিনি ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী হিসেবে পড়াশোনা করতেন।

অপরজন তার বন্ধু বলে স্থানীয়দের ধারণা। তবে দুর্ঘটনায় দ্বিতীয় জনের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হন নাঈম। পরে স্থানীয়দের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা নাঈমের মরদেহ শনাক্ত করেন।

দুর্ঘটনার খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৫২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬