ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

গণনাটকে অংশ গ্রহনকারীদের ফটোসেশান ফুলজোড় নদী রক্ষার আহ্বানে গণ নাটক

মোঃ সিমান্ত তালুকদার
  • আপডেট সময় : ০৪:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 54
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“নদী বাঁচলে বাঁচবে জীবন”এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী দূষণের প্রতিবাদে গণ নাটক, প্রতিবাদী গান ও সচেতনতামূলক পুতুল নাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূমিহীন সংগঠনের উদ্যোগে এবং নিজেরা করি-এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফুলজোড়, বাঙালি ও করতোয়া নদী রক্ষায় প্রতিবাদী গান পরিবেশন করা হয়। পরে ‘জল জননীর আর্তনাদ’ শীর্ষক নাটকের মাধ্যমে নদীতে বিষাক্ত বর্জ্য ও রাসায়নিক দূষণের ফলে জলজ প্রাণী, জীববৈচিত্র্য ও মানুষের জীবনে সৃষ্ট সংকট তুলে ধরা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১৮ জন শিল্পী নাটকে অংশ নেন। নাটকের প্রশিক্ষক ছিলেন থিয়েটার অ্যাক্টিভিস্ট কাজী রোকসানা রুমা।

এছাড়া শিশু-কিশোরদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে পুতুল নাচ পরিবেশন করা হয়। এতে গুম, নির্যাতন, সহিংসতা ও সামাজিক ঝুঁকি সম্পর্কে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

স্থানীয় জলবায়ু কর্মী মো. ফয়সাল বিশ্বাস বলেন, ফুলজোড় নদী এলাকার মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দীর্ঘদিনের দূষণে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় নদী রক্ষায় প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর বলেন, ফুলজোড়, বাঙালি ও করতোয়া নদী এ অঞ্চলের পরিবেশ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। নদী দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

আয়োজকরা জানান, নদী রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং শিশু-কিশোরদের নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে নদীর উজান থেকে শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য প্রবাহিত হওয়ায় ফুলজোড় নদীতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। এতে কৃষি, মৎস্যচাষ, গবাদিপশু পালন ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণনাটকে অংশ গ্রহনকারীদের ফটোসেশান ফুলজোড় নদী রক্ষার আহ্বানে গণ নাটক

আপডেট সময় : ০৪:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬