পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে মাদ্রাসার হাফেজদের মাঝে পবিত্র কুরআন মাজিদ বিতরণ
- আপডেট সময় : ০৮:২৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 116
জেলা প্রতিনিধি: শিহাব আহমেদ।
সুজানগর উপজেলার ভবানীপুর পূর্বপাড়ায় অবস্থিত ভবানীপুর জামিয়াতুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সম্প্রতি কুরআনে হাফেজ হওয়া শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে নবীন হাফেজদের হাতে নতুন কুরআন মাজিদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কুরআনের হাফেজ হওয়ার এই গৌরবময় অর্জনে সবাই নবীন হাফেজদের অভিনন্দন জানান।
মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের বলেন, “কুরআনের হাফেজ হওয়া শুধু একটি অর্জন নয়, এটি আল্লাহর বিশেষ নেয়ামত। যারা কুরআনকে নিজেদের হৃদয়ে ধারণ করেছে, তারা সমাজ ও জাতির জন্য গর্বের বিষয়। আমি আশা করি, আমাদের শিক্ষার্থীরা কুরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে এবং অন্যদেরও সেই পথে চলতে উদ্বুদ্ধ করবে। তিনি আরও বলেন, “আজ যারা হাফেজ হয়েছে, তারা যেন কেবল কুরআন মুখস্থ করেই না থেমে যায়; বরং কুরআনের আলোকে নিজেদের চরিত্র গঠন করে মানবতার কল্যাণে কাজ করে। তাহলেই তাদের এই পরিশ্রম সত্যিকার অর্থে সফল হবে।”
এ মহতী উদ্যোগে সহযোগিতা করে পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক আল আমিন হোসেন, সদস্য মোঃ রাকিবুল এবং মোঃআসাদুল। তারা নবীন হাফেজদের শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ ও উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চায় আরও উৎসাহ জোগাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।







